হযরত বড়পীর শেখ আব্দুল কাদের জিলানী (রহ.)-এর অসিয়ত

হযরত বড়পীর শেখ আব্দুল কাদের জিলানী (রহ.)-এর অসিয়ত 

"যাকেই দেখবে, তাকে নিজের চেয়ে উত্তম মনে করবে—এটাই হলো প্রকৃত তাওয়াযু।"

১. বয়সে বড় কারো মুখোমুখি হলে:

   ভাববে—"ইনি আমার চেয়ে বেশি দিন বেঁচেছেন, সুতরাং আল্লাহর ইবাদত 

   ও নেক আমল নিশ্চিতভাবেই আমার চেয়ে তাঁর বেশি।"

২. বয়সে ছোট কারো মুখোমুখি হলে:

   ভাববে—"এর বয়স আমার চেয়ে কম, দুনিয়ায় দিন কম কাটিয়েছে; 

   সুতরাং আমার তুলনায় এর গুনাহ ও নাফরমানি অনেক কম।"

৩. সমবয়সী কারো মুখোমুখি হলে:

   সুধারণা রাখবে—"আমি তো কেবল আমার নিজের ত্রুটিগুলোই জানি, হতে পারে সে আল্লাহর দরবারে আমার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য।"